Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ব্রিগেডে মোদির সভা, জোরদার নিরাপত্তা

মঞ্চ সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে দক্ষিণেশ্বরের ভবতারিনী মায়ের মন্দিরের ছবিতে। টেরাকোটা, পটচিত্র সহ বাংলার একাধিক শিল্পকর্মের ছোঁয়া থাকছে মঞ্চ সজ্জায়।

আজ ব্রিগেডে মোদির সভা, জোরদার নিরাপত্তা
  • ১৪ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

কলকাতা, ১৪ মার্চ: আজ, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া সভা। এদিন দুপুর দেড়টা নাগাদ অসমের শিলচর থেকে সোজা দমদম বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছবেন সভাস্থলে। দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে সভার কাজ। যদিও সকাল থেকে বিজেপি কর্মী-সমর্থকরা ব্রিগেডে আসতে শুরু করেছেন। অভিযোগ, মাঠ ভরাতে শুধু বাংলার উপর ভরসা না রেখে, লোক আনা হচ্ছে লাগোয়া তিন রাজ্য বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকেও।  নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যে পুলিশের  তরফে নানা পদক্ষেপ করা হয়েছে। সবমিলিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ৩ হাজার পুলিশকর্মী।

Advertisement

এদিকে, ব্রিগেডে মোদির সভায় যাওয়ার আগে বেলদার পাতলি এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের বাসে হামলা চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠলেও তা অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

ব্রিগেডে প্রধানমন্ত্রীর জন্য পাশাপাশি দু’টি মঞ্চ তৈরি হয়েছে। একটি থেকে দেশের প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি মঞ্চ থেকে নতুন ট্রেন চালু করা সহ একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন তিনি। 

রাজ্য বিধানসভা ভোটের প্রাক্কালে বাঙালি সাজার মরিয়া চেষ্টা যে বিজেপি চালাচ্ছে, ব্রিগেডের সভাস্থল তার প্রমাণ। গোবলয়ে রামমন্দিরকে সামনে রেখে প্রচার চললেও, এখানে মঞ্চ সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে দক্ষিণেশ্বরের ভবতারিনী মায়ের মন্দিরের ছবিতে। টেরাকোটা, পটচিত্র সহ বাংলার একাধিক শিল্পকর্মের ছোঁয়া থাকছে মঞ্চ সজ্জায়। 

সম্পর্কিত সংবাদ