Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

বিতর্ক বাড়তেই মুক্তির দু’দিনের মধ্যে ওটিটি থেকে সরল ‘সতলুজ’

মুক্তির দু’দিনের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল ‘সতলুজ’ ছবিটি। তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিতর্ক বাড়তেই মুক্তির দু’দিনের মধ্যে ওটিটি থেকে সরল ‘সতলুজ’
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: মুক্তির দু’দিনের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল ‘সতলুজ’ ছবিটি। তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বহু বিতর্কের পর গত শুক্রবার মুক্তি পেয়েছিল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ও হানি ত্রেহান পরিচালিত ‘সতলুজ’। মুক্তির ৪৮ ঘণ্টা পরেই তা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। ওই ওটিটি প্ল্যাটফর্ম জানিয়েছে, ‘সম্প্রতি বেশ কিছু পরিস্থিতির কারণে আপাতত ছবিটি সরিয়ে নেওয়া হল। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারতে এই ছবি দেখা যাবে না। যত দ্রুত সম্ভব ছবিটিকে আবার দর্শকের কাছে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।’ তবে ছবি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে খুশি নন অভিনেতা দিলজিৎ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেছেন, ‘১৯৯৫ সাল থেকে পাঞ্জাবের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। ২০২৬ সালেও সেই পরিস্থিতি বদলায়নি। সতলুজ-এর কণ্ঠ আর চাপা দেওয়া সম্ভব হবে না। কারণ এই ছবির গল্প ইতিমধ্যে বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ছবি মুক্তির জন্য নিজেরাই লড়েছি। লড়বও।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ