Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান সরকারের পতনের নেপথ্যে ছিল আমেরিকা! নথি ঘিরে চাঞ্চল্য

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গদিচ্যুত করার নেপথ্যে ছিল ‘আমেরিকার ষড়যন্ত্র’! অতি গোপন একটি কূটনৈতিক নথি ফাঁস হতেই সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের ‘কাপ্তান’কে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে ওয়াশিংটনের ভূমিকা নিয়েও।

ইমরান সরকারের পতনের নেপথ্যে ছিল আমেরিকা! নথি ঘিরে চাঞ্চল্য
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গদিচ্যুত করার নেপথ্যে ছিল ‘আমেরিকার ষড়যন্ত্র’! অতি গোপন একটি কূটনৈতিক নথি ফাঁস হতেই সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের ‘কাপ্তান’কে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে ওয়াশিংটনের ভূমিকা নিয়েও।

Advertisement

তদন্তমূলক প্রতিবেদনের জন্য বিশেষ পরিচিত ‘ড্রপ সাইট’ সম্প্রতি একটি গোপন নথি ফাঁস করে। ‘সাইফার’ নামের ওই নথি থেকে জানা যাচ্ছে, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানে পালাবদল করতে উদ্যোগী হয়েছিল আমেরিকা। ওই নথিতে (কেবল নম্বর আই-০৬৭৮) উল্লেখ করা হয়েছে, আমেরিকার সহকারী বিদেশ দপ্তরের আধিকারিক ডোনাল্ড লু’র সঙ্গে দেখা করেছিলেন ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত। তার কিছুদিন পরেই ২০২২ সালের এপ্রিল মাসে আস্থাভোটে হেরে যান ইমরান খান। তারপর থেকে ইমরান একাধিকবার অভিযোগ করেছিলেন, তাঁর পদচ্যুত হওয়ার নেপথ্যে আমেরিকার হাত রয়েছে। কাপ্তান জানান, নিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করায় ও রাশিয়া এবং চীনের বিরুদ্ধে গিয়ে আমেরিকার সঙ্গে হাত না মেলানোয় ওয়াশিংটন চক্রান্ত করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। তার সঙ্গে হাত মিলিয়েছিল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও পাকিস্তান পিপলস পার্টি। যদিও আমেরিকা এবং উভয় রাজনৈতিক দলই ইমরানের সেই অভিযোগ অস্বীকার করে। ওয়াশিংটন জানায়, ইমরানের কথার কোনো ভিত্তি নেই। এমনকি নিজের বক্তব্যের সপক্ষে কোনো নথিও পেশ করেননি তিনি। পিএমএলএন ও পিপিপি—দুই দলই জানায়, সংবিধান মেনে ও অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যর্থতার কারণেই পতন হয় ইমরান সরকারের।

Advertisement
সম্পর্কিত সংবাদ