Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকা নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিঃসঙ্গ শক্তি হয়ে পড়ছে: জয়শঙ্কর

ইচ্ছাকৃতভাবে আমেরিকা এখন নিজেকে গুটিয়ে নিচ্ছে। এভাবে এখন তারা নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে। আর ওয়াশিংটনের এই আমূল অবস্থান পরিবর্তনে চীনের উত্থান সহজ হয়েছে।

আমেরিকা নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিঃসঙ্গ শক্তি হয়ে পড়ছে: জয়শঙ্কর
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মিউনিখ: ইচ্ছাকৃতভাবে আমেরিকা এখন নিজেকে গুটিয়ে নিচ্ছে। এভাবে এখন তারা  নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে। আর ওয়াশিংটনের এই আমূল অবস্থান পরিবর্তনে চীনের উত্থান সহজ হয়েছে। এই দুই দেশের ভূমিকার বদলের জেরে বিশ্বের নিয়ন্ত্রণ ব্যবস্থাও নয়া রূপ পাচ্ছে। আন্তর্জাতিক ব্যবস্থার বদল প্রসঙ্গে শনিবার এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ৬২তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, বিশ্বের রাজনীতি এবং ক্ষমতা আমেরিকা ও চীনের প্রতিযোগিতা ঘিরে আবর্তিত হচ্ছে। তাই উদীয়মান শক্তি এবং মাঝারি ক্ষমতার দেশগুলি জোটবদ্ধ হতে বাধ্য হচ্ছে।  চীনের ক্ষমতাবৃদ্ধিকে কাকতালীয় বলতে নারাজ জয়শঙ্কর। তাঁর সাফ কথা, বিশ্বের মোট উৎপাদনের এক-তৃতীয়াংশ হচ্ছে চীনে। তাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধির জেরে রাজনৈতিক ক্ষমতাও বাড়ছে। চীন ও আমেরিকার ক্ষমতার দ্বন্দ্ব শুধু ওই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিদেশমন্ত্রীর মতে, এই দ্বন্দ্বের জেরে বহু দেশই আত্মরক্ষার্থে অস্ত্র কেনাবেচায় যুক্ত হয়ে পড়েছে। এ প্রসঙ্গে ‘আত্মনির্ভর ভারত’-এর ধারণাও তুলে ধরেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ