Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

রুশ তেল ক্রয়ে ছাড় তুলে দিচ্ছে আমেরিকা, চরম বিপাকে ভারত

রুশ তেল ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা ফের জারি হতে চলেছে। এর ফলে ভারত জ্বালানি সংকটে পড়তে পারে। বিস্তারিত জানুন।

রুশ তেল ক্রয়ে ছাড় তুলে দিচ্ছে আমেরিকা, চরম  বিপাকে ভারত
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইরান যুদ্ধে আবহে বিশ্বজুড়ে তেল-গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল করেছিল আমেরিকা। তাতে তীব্র আপত্তি তুলেছিল সহযোগী একাধিক ইউরোপীয় দেশ। এরপরই অবস্থান বদলের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। দ্রুত রুশ তেল ক্রয়ে ফের কড়াকড়ি জারি করতে চলেছে ওয়াশিংটন। এমনটাই জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তাঁর এই ঘোষণার পরই উদ্বেগ তৈরি হয়েছে ভারতের মতো একাধিক দেশে। কারণ, রুশ তেলে ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর জ্বালানি ক্রয় বাড়িয়ে দিয়েছিল মোদি সরকার। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যে দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে মস্কো থেকে গতমাসে দিনপ্রতি ২৩ লক্ষ ব্যারেল তেল কিনেছিল নয়াদিল্লি। কিন্তু, ট্রাম্প প্রশাসন হঠাৎই ছাড় প্রত্যাহার করায় ভারত বিপাকে পড়বে বলে মত তথ্যাভিজ্ঞ মহলের। 

Advertisement

মঙ্গলবার সেনেটের বিদেশ নীতি নির্ধারণ কমিটির সামনে হাজির হয়েছিলেন রুবিও। সেখানে মার্কিন বিদেশ সচিব জানান, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সঠিক রাখতে বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছিল। এতে আমেরিকার বিশেষ কোনো সুবিধা হয়নি। কিন্তু, রুশ তেলে ছাড়ের জন্য বেশ কিছু দেশের অর্থনীতি বেঁচে গিয়েছে। তবে যত দ্রুত সম্ভব এই সুবিধা আমরা বন্ধ করতে চলেছি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ