Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে ফের হামলা আমেরিকার, মুহূর্তে প্রত্যাঘাত তেহরানেরও

স্থানীয় সময় আজ ভোরের দিকে  বন্দর আব্বাস শহরের পূর্বদিকে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

ইরানে ফের হামলা আমেরিকার, মুহূর্তে প্রত্যাঘাত তেহরানেরও
  • ২৮ মে, ২০২৬ ১১:৩৪
Prefer us on Google

ওয়াশিংটন, ২৮ মে: আরো অগ্নিগর্ভ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। আজ বৃহস্পতিবার, ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। বন্দর আব্বাসের কাছে এই অভিযান চলে বলে জানা গিয়েছে। এদিনের হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে বলে জানিয়েছে সেদেশের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। স্থান সম্পর্কে খোলসা করে কিছু না জানানো হলেও আগামীদিনে এমন আক্রমণ জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

Advertisement

দক্ষিণ-পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বন্দর আব্বাস। কৌশলগতভাবে এই বন্দরনগরী ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় আজ ভোরের দিকে শহরের পূর্বদিকে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। বিগত তিন দিনের মধ্যে ইরানের মাটিতে এটি দ্বিতীয় মার্কিন হামলা। ওয়াশিংটনের তরফে অবশ্য এবিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে তেহরান। পাশাপাশি হামলার জবাব দিতেও কালক্ষেপ করেনি তারা। বন্দর আব্বাস আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় আইআরজিসি। ড্রোনের মাধ্যমে এই হামলা করা হয়। ইরানের এমন অন্তত চারটি ড্রোন মার্কিন সেনা নিষ্ক্রীয় করেছে বলে জানিয়েছে রয়টার্স।

Advertisement
সম্পর্কিত সংবাদ