Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / হেলথ

হাওড়ায় ১২০ শয্যার মহিলা ও শিশু হাসপাতাল গড়বে অম্বুজা নেওটিয়া

পূর্ব ভারতের জেলাস্তরে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ জোর দিতে উদ্যোগী হল অম্বুজা নেওটিয়া হেলথকেয়ার ভেঞ্চার লিমিটেড।

হাওড়ায় ১২০ শয্যার মহিলা ও শিশু হাসপাতাল গড়বে অম্বুজা নেওটিয়া
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পূর্ব ভারতের জেলাস্তরে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ জোর দিতে উদ্যোগী হল অম্বুজা নেওটিয়া হেলথকেয়ার ভেঞ্চার লিমিটেড। হাওড়ায় ১৫০ কোটি বিনিয়োগে ১২০ শয্যার একটি নতুন হাসপাতাল গড়ে তোলার ঘোষণা করল সংস্থাটি। এই গ্রিনফিল্ড হাসপাতাল তৈরি হবে ‘নেওটিয়া ভাগীরথী উইমেন অ্যান্ড চাইল্ডকেয়ার সেন্টার’ নেটওয়ার্কের আওতায়। নবজাতক, প্রসূতি, মহিলা ও শিশুদের এই হাসপাতালটি ২০২৯ সালের এপ্রিলের মধ্যে চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হাওড়া ও আশপাশের জেলার মানুষের কলকাতায় রোগী আনতে প্রচুর টাকা খরচ হয়। সেকথা মাথায় রেখেই এই উদ্যোগ। অম্বুজা নেওটিয়ার ম্যানেজিং ডিরেক্টর পার্থিব নেওটিয়া জানান, ‘কলকাতা, শিলিগুড়ি ও গুয়াহাটিকে কেন্দ্র করে পূর্ব ভারতে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো সম্প্রসারণ সংস্থার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ