Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নয়া জায়গায় আজ পালিত হবে আম্বেদকরের জন্মদিন

আজ সংসদ ভবন চত্বরে পালিত হবে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরর ১৩৫ তম জন্মদিন। সামাজিক ন্যায় মন্ত্রকের আয়োজনে প্রতি বছরই সংসদ ভবন চত্বরে ঘটা করে পালিত হয় অনুষ্ঠান।

নয়া জায়গায় আজ পালিত হবে আম্বেদকরের জন্মদিন
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ সংসদ ভবন চত্বরে পালিত হবে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরর ১৩৫ তম জন্মদিন। সামাজিক ন্যায় মন্ত্রকের আয়োজনে প্রতি বছরই সংসদ ভবন চত্বরে ঘটা করে পালিত হয় অনুষ্ঠান। তবে এবার সামান্য ভিন্ন। কারণ, বদলে গিয়েছে অনুষ্ঠানস্থল। ৫৮ বছর আগে বৃত্তাকার সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকা আম্বেদকর মূর্তিটি বসেছিল সংসদ ভবন চত্বরে। এতদিন সেখানেই হয়ে এসেছে জন্মদিনের অনুষ্ঠান। কিন্তু নতুন সংসদ ভবন গড়ার রূপকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরিয়ে দিয়েছেন সেই মূর্তি। বাঁ হাতে বুকের কাছে সংবিধান ধরে সংসদ ভবনের দিকে ডান হাতের তর্জনী তোলা সেই আম্বেদকর মূর্তিটি এখন স্থান পেয়েছে প্রেরণাস্থলে। সংসদ ভবন চত্বরেই। তবে লোকচক্ষুর আড়ালে। কেউ নির্দিষ্ট করে দেখতে না না চাইলে যা চোখেই পড়বে না। স্রেফ আম্বেদকর নয়। সংসদের পরিচিত মহাত্মা গান্ধীর মূর্তি, শিবাজি সহ ১৪ মূর্তিই সরিয়ে দিয়েছেন মোদি।  এবার সেই প্রেরণাস্থ঩লেই হবে আম্বেদকরের জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। হাজির থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ মন্ত্রিসভার সদস্যরা। আমন্ত্রিত সোনিয়া, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে। সব সাংসদদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটায় হবে মূল অনুষ্ঠান। তারপর বেলা ১২ পর্যন্ত সাধারণের দর্শন। সামাজিক ন্যায় মন্ত্রকের আয়োজনে ডক্টর আম্বেদকর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সংসদ ভবন থেকে বিশেষ বাসে অতিথিদের নিয়ে যাওয়া হবে নয়াদিল্লির ২৬ আলিপুর রোডে। যে ঠিকানায় থাকতেন আম্বেদকর। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর সেখানেই প্রয়াত হন। যা এখন মহাপরিনির্বাণ ভূমি ডঃ আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়াল নামে পরিচিত।  কাঠকয়লা দিয়ে প্রতিকৃতি এঁকে আম্বেদকরকে শ্রদ্ধা। মোরাদাবাদে পিটিআইয়ের তোলা ছবি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ