Bartaman Logo
১৩ জুন, ২০২৬

অমরনাথ যাত্রা: দোভালকে নিয়ে বিশেষ বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বিস্তারিত পড়ুন।

অমরনাথ যাত্রা: দোভালকে নিয়ে  বিশেষ বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী শাহের
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে বার্ষিক অমরনাথ যাত্রা। সুষ্ঠুভাবে যাতে সেই কর্মসূচি সম্পন্ন হতে পারে, তা নিশ্চিত করতে শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক ও নিরাপত্তা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করেন। যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু- কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং সিআরপিএফের ডিজি জি পি সিং। 

Advertisement

৩ হাজার ৮৮০ মিটার উচ্চতার ওই গুহাতীর্থে ৫৭ দিন ধরে পুণ্যার্থীরা যাত্রা করবেন। কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন নিরাপত্তা এজেন্সি এই তীর্থযাত্রার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ইতিমধ্যেই তথ্য-প্রযুক্তি নির্ভর নজরদারি থেকে শুরু করে বিভিন্ন এজেন্সির সহযোগিতায় আঁটসাঁট নিরাপত্তা বলয় তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, অনন্তনাগ জেলার নুনওয়ান-পহেলগাঁও রুট ধরে প্রথামাফিক ৪৮ কিলোমিটার এবং গান্ধেরবাল জেলার ১৪ কিলোমিটার রুট দিয়ে পুণ্যার্থীরা যাত্রা করবেন। দু’ক্ষেত্রেই যাতে তীর্থযাত্রীদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়, সেটাই নিশ্চিত করা হচ্ছে। সেই কারণেই শুক্রবার স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে সে ব্যাপারে বৈঠক করেন। নাশকতার ষড়যন্ত্র নির্মূল করতে কাশ্মীর পুলিশ আগেই জায়গায় জায়গায় বাহিনী মোতায়েন করেছিল। জ্যামার, অত্যাধুনিক মেটাল ডিটেক্টর, বিস্ফোরক ডিটেক্টর থেকে শুরু করে সিসি ক্যামেরা, ড্রোন, গাড়ি তল্লাশির অজস্র সরঞ্জাম নির্দিষ্ট জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ