Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: ৩ নভেম্বর পর্যন্ত শিবির চলবে, করা যাবে ১৫ ধরনের আবেদন

আগামী ২ আগস্ট থেকে বাংলায় চালু হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। শনিবার এই সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করল নবান্ন।

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: ৩ নভেম্বর পর্যন্ত শিবির চলবে, করা যাবে ১৫ ধরনের আবেদন
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২ আগস্ট থেকে বাংলায় চালু হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। শনিবার এই সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করল নবান্ন। পরিকল্পনা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই শিবির। তবে পুজোর দিনগুলিতে বন্ধ থাকবে এই কর্মসূচি। ১৫ নভেম্বরের মধ্যে কোন কোন প্রকল্পের কাজ হবে, তা চূড়ান্ত হবে। সব কাজই ২০২৬ সালের ১৫ জানুয়ারির শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Advertisement

এসওপিতে বলা হয়েছে, মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত এবং কম খরচে, তুলনায় কম সময়ে করা যায় এমন ১৫ ধরনের কাজকে তালিকাভুক্ত করা যাবে। যার মধ্যে রয়েছে জলের ট্যাঙ্ক বসানো, রাস্তায় আলো লাগানো, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, নিকাশিনালা নির্মাণ ও সংস্কার, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, কমিউনিটি টয়লেট তৈরি, খেলার মাঠ নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতি প্রভৃতি। এই প্রকল্পে এমন কোনও কাজ করা যাবে না, যা ব্যক্তি মালিকানা তৈরি হতে পারে। যেমন, বাইক বা জলের পাম্প দেওয়া যাবে না। আইসিডিএস কেন্দ্র, নতুন স্কুল বাড়ি বা সরকারি দপ্তরের ভবন তৈরির মতো কোনও বড় নির্মাণ কাজও হাতে নেওয়া যাবে না। প্রকল্পের জমি অবশ্যই সরকারি হতে হবে। সুষ্ঠুভাবে এই কর্মসূচি পরিচালনার জন্য মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বাধীন একটি স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে রয়েছেন সমস্ত দপ্তরের সচিব এবং কলকাতা পুরসভার কমিশনার। এছাড়াও ১৩ জন আইএএস ও ডব্লুবিসিএস অফিসারদের নিয়ে গঠিত হয়েছে রাজ্য পর্যায়ের টাস্ক ফোর্স। জেলাশাসকের নেতৃত্বে থাকছে জেলা স্তরের টাস্ক ফোর্স।

সম্পর্কিত সংবাদ