মাদ্রিদ: আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে যোগ দিলেন জুলিয়ান আলভারেজ। তবে বার্সেলোনায় ট্রান্সফারের ব্যাপারে এখনও আশাবাদী তিনি। বুধবার অনুশীলনে কোচ ডিয়েগো সিমিওনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় তাঁকে। স্পষ্টত আলভারেজ বুঝিয়ে দেন, আতলেতিকো মাদ্রিদে তাঁর মন নেই।



