Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘মা আহার’-এর বরাদ্দ দ্বিগুণ

ক্ষমতায় এসে ‘মা’ ক্যান্টিনের নাম ‘মা আহার’ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে শুধু নাম নয়, বদলেছে মেনুও! ডিম-ভাতের পাশাপাশি সপ্তাহে দু’দিন ‘মা আহার’-এর মাধ্যমে মাছ-ভাত খাওয়ানো শুরু করেছে বর্তমান সরকার।

‘মা আহার’-এর বরাদ্দ দ্বিগুণ
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতায় এসে ‘মা’ ক্যান্টিনের নাম ‘মা আহার’ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে শুধু নাম নয়, বদলেছে মেনুও!  ডিম-ভাতের পাশাপাশি সপ্তাহে দু’দিন ‘মা আহার’-এর মাধ্যমে মাছ-ভাত খাওয়ানো শুরু করেছে বর্তমান সরকার। পাঁচ টাকাতেই মিলছে মাছ-ভাত। এই নয়া উদ্যোগ স্বাভাবিকভাবে চালিয়ে নিয়ে যেতে অর্থ বরাদ্দ দ্বিগুণ করল রাজ্য অর্থদপ্তর। নবান্ন সূত্রে খবর, প্রতি বছর এই খাতে ৬০ কোটি টাকা খরচ হত। সেই জায়গায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রায় ১৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেক্ষেত্রে প্রতি প্লেট বাবদ খরচও ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। এছাড়াও ‘মা আহার’-এর সংখ্যা বাড়িয়ে ছ’শোর কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। পালাবদলের পর থেকে নিরামিষ পদের ব্যবস্থাও রাখা হচ্ছে। বর্তমানে ‘মা আহার’ থেকে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার প্লেট রান্না করা খাবার বিতরণ করা হয়। মাছভাত চালু হওয়ায় এই সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ