Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের ফল বেরোতেই দিকে দিকে অশান্তির অভিযোগ

রাজ্যে ভোট গণনা যত এগিয়েছে ততই বেড়েছে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, দখল, মারধরের অভিযোগ। কামারহাটি মোড়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ।

ভোটের ফল বেরোতেই দিকে দিকে অশান্তির অভিযোগ
  • ৪ মে, ২০২৬ ১৭:৫০
Prefer us on Google

কলকাতা, ৪ এপ্রিল:  রাজ্যে ভোট গণনা যত এগিয়েছে ততই বেড়েছে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, দখল, মারধরের অভিযোগ। কামারহাটি মোড়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ। ভাঙচুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। কামারহাটি মোড়ে  অটো অপারেটরস ইউনিয়নের অফিসে ভাঙচুর চালানো হয়। কামারহাটিতে তৃণমূল ভবনেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ব্যারাকপুরের লালকুঠিতে তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের গাড়ি তারাতলা মোড়ে ভাঙচুর এর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। 

Advertisement

অন্যদিকে, বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ পানিহাটির গণনা কেন্দ্রে ঢোকার পথে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে স্লোগান যুদ্ধ শুরু। ক্রমশ তা হাতাহাতির রূপ নেয়। ঘটনার জেরে চারজন বিজেপি কর্মী জখম হন। অন্যদিকে, বারাসাতে সেন্ট্রাল পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি, মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ডের কাছে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সেখানে টাঙিয়ে দেওয়া হল বিজেপির পতাকা। কোচবিহার শহরের নতুনবাজার এলাকায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর হয়েছে। দিনহাটায় তৃণমূল নেতা বিশু ধরকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ