Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএমের প্রচারে বাধার অভিযোগ

ছোট গাড়ি করে এলাকায় প্রচার করার সময় সিপিএম প্রার্থী ষষ্ঠী মাজিকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে

সিপিএমের প্রচারে বাধার অভিযোগ
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ছোট গাড়ি করে এলাকায় প্রচার করার সময় সিপিএম প্রার্থী ষষ্ঠী মাজিকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এমন অভিযোগ উঠল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ আসরফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উদয়নারায়ণপুর বিধানসভার দক্ষিণ বিধিচন্দ্রপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমিশনের অনুমতি ছাড়াই সিপিএম প্রার্থী গ্রামে মাইক বাজিয়ে প্রচার করছেন। এমন অভিযোগ তুলে সেখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য ওই প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে সিপিএম নেতৃত্বের দাবি, কমিশনের কাছ থেকে অনুমতি নিয়েই প্রচার করা হচ্ছিল। যদিও পরে সমস্যা মিটে যায়। এদিন উদয়নারায়ণপুরের ভবানীপুর বিধিচন্দ্রপুর এবং সোনাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ছোট গাড়িতে মাইক লাগিয়ে প্রচার করছিলেন সিপিএম প্রার্থী ষষ্ঠী মাজি। মিছিল দক্ষিণ বিধিচন্দ্রপুরের তেমনি গ্রামের রাস্তা দিয়ে যেতেই সমস্যার সৃষ্টি হয়। ষষ্ঠী মাজির অভিযোগ, মিছিল যাওয়ার সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ আসরাফ স্কুটিতে করে এসে কমিশনের লোকেদের সামনেই আমাদের পথ আটকানোর চেষ্টা করেন। তাঁর দাবি ছিল, কমিশনের অনুমতি ছাড়া গ্রামে মিছিল করা যাবে না। তিনি আমাদের কাছে অনুমতিপত্র দেখতে চান। ষষ্ঠী মাজির দাবি, পরাজয়ের আশঙ্কা থেকেই তৃণমূল মিছিল আটকানোর চেষ্টা করেছিল। যদিও সিপিএম প্রার্থীর অভিযোগ অস্বীকার করে উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সমরেশ চোঙদারবলেন, অভিযোগকে হাতিয়ার করেই ওঁরা নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ