সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার সন্ধ্যায় বাগডোগরার খুদিরামপল্লির বাসিন্দা মুকুল বর্মন (৫৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘ সময় চিকিৎসকরা রোগীকে দেখেননি। বারবার চিকিৎসা শুরু করার অনুরোধ জানানো হলেও চিকিৎসকদের কাছ থেকে ধমক খেতে হয় বলে দাবি মৃতের মেয়ে উষা বর্মনের। অভিযোগ, এরপরই মুকুলবাবুর মৃত্যু হয়।
ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। রাতে মৃতদেহ নিয়ে তাঁরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপার নন্দন বন্দ্যোপাধ্যায় জানান, এখনও লিখিত অভিযোগ হাতে আসেনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।