Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৪২ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ জগৎবল্লভপুর সমবায়ে, আটক ব্যাংককর্মী

জগৎবল্লভপুরের সমবায়ে ৪২ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংককর্মী সন্তু পাত্র আটক। গ্রাহকদের বিক্ষোভের খবর। বিস্তারিত পড়ুন।

৪২ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ  জগৎবল্লভপুর সমবায়ে, আটক ব্যাংককর্মী
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগৎবল্লভপুরের একটি সমবায় সমিতিতে প্রায় ৪২ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কারও সম্মতি ছাড়াই একাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে প্রায় ২ লক্ষ টাকা করে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়েছে বলে দেখানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার খাঁড়াপাড়ায় কো-অপারেটিভ ব্যাংকের অভিযুক্ত কর্মী সন্তু পাত্রের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে।

Advertisement

বিক্ষোভকারী মহিলাদের দাবি, এই সমবায় ব্যাংকের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী প্রয়োজন অনুযায়ী ঋণ নিত। ২০২৪ সালে শেষবার নেওয়া ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন তাঁরা। সম্প্রতি ব্যাংকে গিয়ে তাঁরা জানতে পারেন, তাঁদের গোষ্ঠীর নামে ফের ২ লক্ষ টাকা করে ঋণ দেখানো হয়েছে। সুদে-আসলে সেই অঙ্ক বেড়ে বর্তমানে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা হয়েছে। অথচ ওই ঋণের বিষয়ে তাঁদের কোনো ধারণাই নেই। অভিযোগ, এভাবে ২০ থেকে ২৫টি গোষ্ঠীর নামে মোট প্রায় ৪২ লক্ষ টাকার ঋণ দেখানো হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, ব্যাংক কর্মী সন্তু পাত্রের কাছে ঋণের নথি ও সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। এরপরই ক্ষুব্ধ গ্রাহকরা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, বেআইনিভাবে দেখানো সমস্ত ঋণ অবিলম্বে বাতিল করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পুলিশ অভিযুক্ত ব্যাংককর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের করছে। জগৎবল্লভপুর থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ