গ্রাহকরা পোস্ট অফিসে টাকা জমা দিলেও সেই টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহার - ১ ব্লকের দেওয়ানহাটের ঘেঘিরঘাট এলাকায়। পোস্ট অফিসের গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে সেই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে অভিযুক্ত পোস্ট মাস্টারকে আটকে রেখে বিক্ষোভও দেখান স্থানীয়রা। এলাকায় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে কোচবিহার কোতোয়ালি পুলিস। অন্যদিকে, এই আর্থিক দুর্নীতির খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাচ্ছেন ওই পোস্ট অফিসের গ্রাহকরা।



