Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে সরকারি জায়গায় থাকা গাছ কাটার অভিযোগ

ফের সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ উঠল বোলপুরে। এবার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে অজয় নদের পাশে ক্যানেলের পাড়ে সরকারি জমিতে থাকা একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে।

বোলপুরে সরকারি জায়গায় থাকা গাছ কাটার অভিযোগ
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: ফের সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ উঠল বোলপুরে। এবার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে অজয় নদের পাশে ক্যানেলের পাড়ে সরকারি জমিতে থাকা একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতার নাম জড়িয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে হরিপুরে অজয় নদের পাশে ক্যানেলের পাড়ে সরকারি জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছিল। সেখানে কয়েকটি শিমুল গাছও ছিল। বৃহস্পতিবার সেগুলির কয়েকটি কেটে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা। কাটা গাছগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায় বনদপ্তর। স্থানীয়দের দাবি, গাছ কাটার আগে বনদপ্তর বা ময়ূরাক্ষী সেচদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। সরকারি জমিতে থাকা গাছ কীভাবে কাটা হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিজেপি এক নেতার নাম জড়ানোয় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।  বিজেপি বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদক, খোকন দাস বলেন, গাছ কাটা সম্পূর্ণ বেআইনি। যারা এর সঙ্গে যুক্ত, তাদের কেউ রেহাই পাবে না। এসব করে বিজেপিকে বদনাম করা যাবে না। দলীয় কোনো কার্যকর্তা যুক্ত থাকলে দলীয় ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।  এই ঘটনায় বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সেচ দপ্তর। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ