Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ!

সার্ভার বিকল। ময়নাগুড়ি পুরসভায় ঘরের আবেদন করতে আসা মহিলারা হয়রানির শিকার হচ্ছেন। জানা গিয়েছে, ১৫ আগষ্ট প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের আবেদন করার শেষ তারিখ।

প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ!
  • ১৩ আগস্ট, ২০২৬ ১৭:২৪
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: সার্ভার বিকল। ময়নাগুড়ি পুরসভায় ঘরের আবেদন করতে আসা মহিলারা হয়রানির শিকার হচ্ছেন। জানা গিয়েছে, ১৫ আগষ্ট প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের আবেদন করার শেষ তারিখ। অভিযোগ, ২ দিন ধরে সার্ভার সমস্যা থাকায় কোনো কাজই হচ্ছে না। ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার মহিলারা। তাঁরা জানান, ঘরের কাজ ফেলে দুদিন ধরে পুরসভায় আসছি। এসে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। কিন্তু কোন কাজই হচ্ছে না। এদিকে আগামী ১৫ তারিখ আবেদন জমা করার শেষ তারিখ। কি হবে বুঝে উঠতে পারছি না।

Advertisement

পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ তুলে আজ, বৃহস্পতিবার চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েত অফিসে এলেন বেশ কয়েকজন গ্রামবাসী। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অমিতাভ বসুকে তাঁরা লিখিতভাবে অভিযোগ জানান। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার কিছু রাজনৈতিক নেতা নিজের মতো করে তালিকা তৈরি করছেন। যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাঁদেরকে বঞ্চিত করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, বর্তমান সরকারের কিছু নেতা এই কাজে জড়িত রয়েছেন। তবে এই অভিযোগ পুরোপুরি ভাবে অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি। তিনি বলেন, প্রত্যেকটি বাড়িতে সার্ভের কাজ চলছে এবং সেটা স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ