বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ। কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। হামলার জেরে ভেঙে গিয়েছে সুকান্ত মজুমদারের কনভয়ে থাকা দুটি গাড়ির কাচ। যদিও আঘাত লাগেনি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর। আজ, বুধবার নদীয়ার নবদ্বীপ বাসস্ট্যান্ডে ঘটেছে ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।



