আজ সিপিআইয়ের মেদিনীপুর জেলা অফিসে হামলার অভিযোগ। কাগজপত্র, টিভি, চেয়ার-টেবিল ভেঙে তছনছ করে দেওয়া হয়। পাশাপাশি অফিসের ভিতর ঢুকে তপন গঙ্গেপাধ্যায় এবং অরুণ মাইতিকে মারধর করে অফিসে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে দাবি করা হয়েছে।



