Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতের অন্ধকারে শোভনদেবের বাড়িতে হামলার অভিযোগ

গতকাল মাঝরাতে একদল লোক তাঁর বাড়িতে চড়াও হয় বলে জানিয়েছেন শোভনদেববাবু।

রাতের অন্ধকারে শোভনদেবের বাড়িতে হামলার অভিযোগ
  • ৬ মে, ২০২৬ ১১:০৬
Prefer us on Google

কলকাতা, ৬ মে: রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলার অভিযোগ। গতকাল মাঝরাতে একদল লোক তাঁর বাড়িতে চড়াও হয় বলে জানিয়েছেন শোভনদেববাবু। 

Advertisement

সংবাদমাধ্যমকে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ‘আমার বাড়ির গেট ধরে ঝাঁকুনি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে। ওরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। আমি মাঝরাতেই পুলিশকে জানাই। পুলিশ আসার পর ওরা পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘পুলিশ টহল দিয়ে চলে যাওয়ার পরে ওই দলটা ফের আমার বাড়িতে চড়াও হয়। রাস্তায় বেরোলে আমাকে দেখে নেবে বলে হুমকিও দিয়েছে।’

বাংলায় ভোট পরবর্তী অশান্তির ঘটনায় ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই সমস্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি, কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রধান সহ পদস্থ  আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ