Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগ, কুণালের চিঠিতে কেন্দ্র থেকে বার্তা মুখ্যসচিবকে

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক মহিলার অভিযোগের বিষয়টি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরে আনলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগ, কুণালের চিঠিতে কেন্দ্র থেকে বার্তা মুখ্যসচিবকে
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক মহিলার অভিযোগের বিষয়টি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরে আনলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘আমার চিঠির ভিত্তিতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগটি রাজ্যের মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।’ 

Advertisement

প্রসঙ্গত, ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার অভিযোগ রয়েছে। পরে সেই মহিলার মৃত্যু হয়। সেই মৃত্যু নিয়েও রহস্য রয়েছে। গোটা বিষয়টি নিয়ে ফের তদন্তের দাবি করেছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। গত ৩১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি পাঠিয়েছিলেন কুণাল। ওই চিঠিতে বালুরঘাটের মহিলার অভিযোগসহ বিভিন্ন তথ্য, নথি ও ছবি পাঠিয়েছিলেন কুণাল। সেই চিঠি অমিত শাহের মন্ত্রক হাতে পাওয়ার পর পদক্ষেপ গ্রহণ করেছে। ৩১ আগস্ট রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে শাহের মন্ত্রক। সেই সঙ্গে কুণাল ঘোষকে চিঠি পাঠিয়ে শাহের মন্ত্রক জানিয়েছে যে পদক্ষেপ করা হয়েছে। সেই চিঠির বিষয়টি শুক্রবার সামনে এনেছেন কুণাল। তাঁর বক্তব্য, ‘আমার পাঠানো চিঠিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। তাঁর দপ্তর থেকে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, গোটা ঘটনাটি যথাযথভাবে দেখতে। আমি কেস রি-ওপেন করার দাবি রেখেছি। মহিলার কী হল, মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে। আশা করি, রাজ্য সরকার ওই ব্যক্তিকে আড়াল করতে যাবে না। গোটা প্রক্রিয়া নজরে থাকবে। যে অফিসার আড়াল করতে যাবেন, যথাযথ পদক্ষেপ করব।’ পাশাপাশি কুণাল উল্লেখ করেছেন, ‘যথা সময়ে আমি মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করে নেব।’ পালটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কুণাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা আসামী। উনি কী করলেন, কী বললেন, তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেব না।’
তৃণমূলসহ বিরোধী দলগুলির পক্ষ থেকে অনেকদিন ধরেই বলা হচ্ছে, ইডি, সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে ভিড়ছেন নেতারা। এমনকি, পুলিশি অভিযান হচ্ছে বা হবে বুঝতে পেরেই ওই নেতাদের কেউ কেউ বিজেপিতে শামিল হচ্ছেন। তাঁর চিঠির বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কুণাল।

Advertisement
সম্পর্কিত সংবাদ