Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের বিরুদ্ধে অভিযোগ

‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। এ জন্য এবার অভিনেতার বিরুদ্ধে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এ অভিযোগ জানালেন পরিচালক-প্রযোজক ফারহান আখতার।

রণবীরের বিরুদ্ধে অভিযোগ
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। এ জন্য এবার অভিনেতার বিরুদ্ধে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এ অভিযোগ জানালেন পরিচালক-প্রযোজক ফারহান আখতার। সিনে সংগঠনের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখেছে তারা। আজ, সোমবার এই বিষয়ে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। সেখানেই তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে ওই সংগঠন। উল্লেখ্য, ‘ডন ৩’ ছবিতে মুখ্য চরিত্রে কাস্ট করা হয়েছিল রণবীরকে। সেই ঘোষণাও করা হয় নির্মাতাদের তরফে। যদিও ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর সেই ছবি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন রণবীর। পরিবর্তে তিনি নজর দেন ‘প্রলয়’ ছবিতে। তবে রণবীরের এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ফারহান। তিনি ক্ষতিপূরণও দাবি করেছিলেন। এই দ্বন্দ্ব কতদূর গড়ায়, নজর রাখছে গোটা ইন্ডাস্ট্রি।        

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ