Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্লাব দখলের অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে

পালাবদলের পর দক্ষিণ দমদমে বৃদ্ধার বাড়ি হাতবদল হয়েছিল। অভিযোগ, তৃণমূলের হাত থেকে বিজেপির নেতারা বৃদ্ধার জমি ও বাড়ির দখল নিয়েছিল।

ক্লাব দখলের অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পালাবদলের পর দক্ষিণ দমদমে বৃদ্ধার বাড়ি হাতবদল হয়েছিল। অভিযোগ, তৃণমূলের হাত থেকে বিজেপির নেতারা বৃদ্ধার জমি ও বাড়ির দখল নিয়েছিল। ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছিল দমদমের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এবার দমদমে ক্লাব দখলের অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। এই দখলদারির রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কেন বার বার জমি, বাড়ি ও ক্লাব দখলের অভিযোগে বিজেপি নেতাদের নাম জড়াবে তা নিয়ে গেরুয়া শিবিরের মধ্যেও মতান্তর চরমে উঠেছে। দমদমের ৪ নম্বর ওয়ার্ডের নতুনবাজার কাঠালতলায় বাম জমানায় নেতাজি সংঘ নামে একটি ক্লাব তৈরি হয়েছিল। ২০০৯ সালে বামেরা এই ক্লাব দখল করে যুব সংগঠনের কার্যালয় বানায় বলে অভিযোগ। ২০১১ - ২০১৬ সাল পর্যন্ত তা বন্ধ ছিল। তৃণমূলের যুব নেতা তপু বিশ্বাসের নেতৃত্বে নতুন করে ওই জায়গায় ক্লাব তৈরি করা হয়। নাম দেওয়া হয় নবজাগরণ। ২০১৮ সালে ক্লাবের নামে জমি মিউটেশন করা হয়। কিন্তু ২০২১ সালে তৃণমূলের অভ্যন্তরীণ কলহে ফের বেদখল হয় ক্লাব। স্থানীয় কাউন্সিলার প্রদীপ মজুমদারের নেতৃত্বে ক্লাব দখল করে তৃণমূল পার্টি অফিস তৈরি করে। পালাবদলের পর তপু বিশ্বাসের নেতৃত্বে ক্লাবের দখল নেওয়া হয়। এরপর ওই ক্লাবের দখল স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা নিয়েছে বলে অভিযোগ। দমদম থানা সহ কমিশনারেটের পদস্থ কর্তাদের মেইল করে অভিযোগ জানিয়েছেন ক্লাবের সভাপতি। তিনি বলেছেন, গত ১৯ আগস্ট বিজেপি নেতাদের নেতৃত্বে ক্লাবের দখল নেওয়ার চেষ্টা করা হয়। দমদম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরের দিন ফের এসে ঝামেলা করা হয়। ‘অন্নপূর্ণা যোজনা সহায়ক কেন্দ্র’ ব্যানার ঝুলিয়ে দেয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ