Bartaman Logo
১৮ জুন, ২০২৬

আরএসএস দপ্তরে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ, সিট গঠন

ঝাড়খণ্ডের আরএসএস দপ্তরে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। রাঁচি পুলিশ সিট গঠন করেছে। ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত পড়ুন।

আরএসএস দপ্তরে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ, সিট গঠন
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: ঝাড়খণ্ডের প্রধান কার্যালয়ে পেট্রল বোমা ছোড়ার অভিযোগ তুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। রাঁচির নিবারণপুরে রয়েছে আরএসএসের রাজ্য সদর দপ্তর। রাত সাড়ে ১২টা নাগাদ সেখানে দু’টি পেট্রল বোমা ছোড়া হয়েছে বলে বুধবার অভিযোগ করেছেন রাঁচির আরএসএস শাখার মিডিয়া কোঅর্ডিনেটর স্নিগ্ধা রঞ্জন। তাঁর অভিযোগের ভিত্তিতেই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করেছে রাঁচি পুলিশ। তবে সত্যিই সেখানে পেট্রল বোমা ছোড়া হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি। রাঁচির এসএসপি রাকেশ রঞ্জন বলেন, ‘ঘটনাস্থল থেকে দু’টি কাচের বোতলের টুকরো উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।  ঘটনায় গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ। তিনি বলেন, রাঁচিকে অশান্ত করতে ষড়যন্ত্র চলছে।’ বিধানসভার বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি বলেন, ‘আরএসএস কার্যালয়ের কাছে পুলিশ চৌকি বসানোর দাবি করছি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ