Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সপ্তমের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, দুই নাবালক আটক

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল।

সপ্তমের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, দুই নাবালক আটক
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল।

Advertisement

ছাত্রী তার ছোটো ভাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় দুই নাবালক পিছু ধাওয়া করে তার পথ আটকায়। ছাত্রীর ফোন নম্বর চেয়ে অশালীন আচরণ করে হাত ধরে টানাটানি করে। অভিযোগ, জোর করে ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ছাত্রীর পরিবারের।
নাবালিকার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। এক নাবালককে ধরে ফেলেন তাঁরা। পরে বিষয়টি বারুইপুর থানায় জানানো হয়। পুলিশ এলাকায় এলে তাঁদের হাতে নাবালককে তুলে দেওয়া হয়। ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ আরও এক নাবালককে আটক করে। ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত, মঙ্গলবার বারুইপুরের মদারাট পঞ্চায়েত এলাকায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল পঞ্চায়েত সদস্যর ভাইপোর বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ