Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকির গাড়িতে হামলার অভিযোগ

প্রচার থেকে ফেরার পথে ভাঙড়ের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকির গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকির গাড়িতে হামলার অভিযোগ
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রচার থেকে ফেরার পথে ভাঙড়ের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকির গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ভাঙড় দু নম্বর ব্লকের চড়িস্বর এলাকায় মিটিং সেরে ফেরার পথে হঠাৎ প্রার্থীর গাড়ির পিছনে আধলা ইট ছুরে মারে দুষ্কৃতীরা। তাতে গাড়ির কাঁচ সামান্য ভেঙে যায়। এই ঘটনার পর ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠেন নৌশাদ ও তাঁর দলের কর্মী-সমর্থকরাা। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা। পুলিশকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য চাপ দেন নৌশাদ।  এই নিয়ে হুশিয়ারিও দিতে দেখা 

Advertisement

যায় তাঁকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ