Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার অভিযোগ

খিদিরপুর মোড়ে সিপিএমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠল।

সিপিএমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার অভিযোগ
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খিদিরপুর মোড়ে সিপিএমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠল। সিপিএমের অভিযোগ, শনিবার সকাল সাড়ে ১২টা নাগাদ একদল লোক এসে ওই অনুষ্ঠানে হামলা চালায়। স্থানীয় কিছু দুষ্কৃতীর সঙ্গে বহিরাগতরাও সেই ভিড়ের মধ্যে ছিল। সিপিএমের অভিযোগের তীর বিজেপির দিকে। গোটা ঘটনার বিষয়ে সিপিএমের কলকাতা জেলা কমিটির সদস্য মহম্মদ মুস্তাক ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি রবিবার বলেন, আমরা পুলিশের অনুমতি নিয়ে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত সভা করছিলাম। আমাদের উপর আক্রমণের সময় পুলিশ এসে মাইক বন্ধ করে দিতে বলে। দুষ্কৃতীদের সরানোর জায়গায় পুলিশ এমন ভূমিকা গ্রহণ করে। আমরা অভিযোগ জানিয়েছি। এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ