Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক নিয়ে স্ববিরোধী এলাহাবাদ হাইকোর্ট

পারস্পরিক সম্মতিতে কোনো বিবাহিত পুরুষ যদি লিভ-ইন সম্পর্কে থাকেন, তাহলে তা অপরাধ নয়। গত ২৫ মার্চ একটি মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।

বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক নিয়ে স্ববিরোধী এলাহাবাদ হাইকোর্ট
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

প্রয়াগরাজ: পারস্পরিক সম্মতিতে কোনো বিবাহিত পুরুষ যদি লিভ-ইন সম্পর্কে থাকেন, তাহলে তা অপরাধ নয়। গত ২৫ মার্চ একটি মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। কিন্তু তার ৫ দিন আগেই অন্য একটি মামলায় হাইকোর্টের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই মামলায় 
আদালতের পর্যবেক্ষণ ছিল, তৃতীয় ব্যক্তির সঙ্গে লিভ-ইনে যাওয়ার আগে আগে স্বামী বা স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়া জরুরি। 
২৫ মার্চের মামলায় অনার কিলিংয়ের আশঙ্কায় আদালতের দ্বারস্থ হওয়া যুগলের নিরাপত্তা নিশ্চিত করবার নির্দেশ দিয়েছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘পরস্পরের সম্মতিতে অন্য 
কারো সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়িয়ে পড়া কোনো বিবাহিত পুরুষের জন্য অপরাধ নয়। আইন ও নৈতিকতাকে আলাদা রাখা উচিত। আইনের দৃষ্টিতে এতে কোনো অপরাধ নেই। আদালত কিভাবে নাগরিকের অধিকার সুরক্ষিত করবে, তা সমাজ ঠিক করে দেবে না।’
যদিও তার মাত্র ৫ দিন আগেই আদালতের অবস্থান ছিল ভিন্ন। আদালতের সিঙ্গল বেঞ্চের 
পর্যবেক্ষণ ছিল, ‘যদি আবেদনকারীদের স্বামী বা স্ত্রী জীবিত থাকেন। তবে বিবাহ বিচ্ছেদের আগে তাঁদের লিভ-ইন সম্পর্ককে আইনি বৈধতা দেওয়া যায় না।’ গত ডিসেম্বরেও একটি মামলায় একই ধরনের পর্যবেক্ষণ ছিল এলাহাবাদ হাইকোর্টের। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ