Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাহাঙ্গির খানের যাবতীয় রক্ষাকবচ প্রত্যাহার! বাধা রইল না গ্রেপ্তারিতে

ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের যাবতীয় রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে, গত ১৮ মে হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল সেটাও প্রত্যাহার করা হচ্ছে।

জাহাঙ্গির খানের যাবতীয় রক্ষাকবচ প্রত্যাহার! বাধা রইল না গ্রেপ্তারিতে
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের যাবতীয় রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে, গত ১৮ মে হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল সেটাও প্রত্যাহার করা হচ্ছে। ফলে ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’র গ্রেপ্তারিতে আর কোনো বাধা রইল না বলে মনে করছে আইনজীবী মহল। 

Advertisement

২০১৯ সালে জাহাঙ্গিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গির। সেই রক্ষাকবচের মেয়াদ বুধবার শেষ হচ্ছে। এছাড়াও ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে হাইকোর্ট থেকে আর একটি রক্ষাকবচ পেয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির। মঙ্গলবার সকালে ওই মামলাটিও শুনানির জন্য ওঠে। রাজ্য পুলিশ রিপোর্ট জমা দেয়। বিচারপতি পার্থসারথি সেনের পর্যবেক্ষণ, মামলাকারীকে ভোটের জন্য অন্তর্বতী রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তিনি এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে আসেননি। এই অবস্থায় সেই রক্ষাকবচ বহাল থাকার কথাও নয়। পুলিশের রিপোর্ট অনুসারে, মামলাকারীর বিরুদ্ধে তদন্ত করা যাবে। তা হলে কেন রক্ষাকবচ তুলে নেওয়া হবে না? জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্ত জানান, ওই বিষয়ে জবাবের জন্য সময়ের প্রয়োজন। তারপর দুপুরে আবার ওই মামলার শুনানি শুরু হয়। বিচারপতি পার্থ সারথি সেন জাহাঙ্গিরের রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, জাহাঙ্গিরের বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের হয়েছিল। সব মামলাতে রক্ষাকবচ তুলে নেওয়া হয়েছে। এদিন রাজ্য সরকার জানায়, তদন্তে সহযোগিতা করবেন এই শর্তে জাহাঙ্গির খানকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তবে তিনি তদন্তে সহযোগিতাও করছেন না। পুলিশ বাড়িতে গেলেও খুঁজে পাওয়া যায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ