Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’বছরের মধ্যে ধনেখালির সব কাঁচা বাড়ি পাকা হবে: অভিষেক

ভোট প্রচারের শেষ দিনে ধনেখালিতে এসে বড়োসড়ো প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’বছরের মধ্যে ধনেখালির সব কাঁচা বাড়ি পাকা করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সেনাপতি।

দু’বছরের মধ্যে ধনেখালির সব কাঁচা বাড়ি পাকা হবে: অভিষেক
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: ভোট প্রচারের শেষ দিনে ধনেখালিতে এসে বড়োসড়ো প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’বছরের মধ্যে ধনেখালির সব কাঁচা বাড়ি পাকা করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সেনাপতি। 

Advertisement

সোমবার ধনেখালি বিধানসভার গুড়াপ সংসারিপুর ময়দানে ধনেখালির তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্রের সমর্থনে জনসভা করেন অভিষেক। নেতার অপেক্ষায় সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুধু দলীয় গাড়ি নয়, ব্যক্তিগতভাবে টোটো, অটো সহ বিভিন্ন যানবাহন ভাড়া করে এসে এক ঝলক যুবনেতাকে দেখার জন্য উৎসুক হয়েছিল সাধারণ মানুষ। 
দুপুর দেড়টা নাগাদ ধনেখালিতে প্রিয় নেতা পা রাখলে কর্মী সমর্থকদের অভ্যর্থনার আওয়াজ ছাপিয়ে যাচ্ছিল হেলিকপ্টারের শব্দ। সমর্থকদের প্রত্যেকের হাতে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা ও ছবির বোর্ড। ধনেখালির মানুষকে সম্মান জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে নিরাশ করেননি অভিষেক। বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে এই মাঠে সভা করেছিলাম।‌ কথা দিয়েছিলাম, আমার সাধ্যমতো ধনেখালির জন্য কাজ করব। সেই কথাকে মান্যতা দিয়ে ধনেখালিতে ১১৩ কোটি টাকার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। যার মধ্যে কেন্দ্রের কোনো অবদান নেই। সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থে তৈরি। তাঁর দাবি, ধনেখালিতে গ্ৰামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল করা হয়েছে। বেড বেড়ে হয়েছে ১০০টি। ধনেখালিতে দমকল কেন্দ্র, আইটিআই কলেজ তৈরি হয়েছে। জলাশয় সংস্কার করে মাছ চাষ করা হচ্ছে। তিনি বলেন, ধনেখালি থেকে বেশ কিছু অভিযোগ আমার কাছে পৌঁছেছে। ঘিয়া নদীতে কারখানার দূষিত জল পড়ছে। ফলে চাষিদের ব্যাপক ক্ষতি হচ্ছে। একমাসের মধ্যে কারখানা কর্তৃপক্ষ বিষয়টিতে নজর দিন। না হলে আমরা ক্ষমতায় এসে একমাসের মধ্যে ব্যবস্থা নেব।
সমবেত জনতা করতালি দিয়ে ভরিয়ে দিচ্ছেন প্রিয় নেতাকে। বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলা আবাস যোজনায় ২০ হাজারেরও বেশি মানুষের পাকা বাড়ি তৈরি হয়েছে ধনেখালিতে। কথা দিয়ে যাচ্ছি, দু’বছরের মধ্যে যাঁরা পাকা বাড়ির জন্য আবেদন করেছেন। সবার মাথায় পাকা ছাদের ব্যবস্থা হবে। ১ লক্ষ ২৮ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন ধনেখালিতে। বিজেপি ধমকাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার জন‌্য। কিন্তু তৃণমূল যতদিন থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে। ধনেখালিতে গত মাস থেকে যুবসাথীতে ২০ হাজার জনকে ১৫০০ টাকা করে দিয়েছে তৃণনমূল সরকার। তাঁর অভিযোগ, ধনেখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করছেন বিজেপি। জুতোর ভিতর টাকা ঢুকিয়ে টাকা বিলি করা হচ্ছে। অসমের বিজেপি নেতা এসেছে টাকা দিতে।
জনতার উদ্দেশে তাঁর পরামর্শ, যদি টাকা দিতে আসে টাকা নিয়ে নেবেন। দরদাম করবেন, যদি ৫০০ দিতে আসেন তাহলে ৫০০০ চাইবেন। এদের সর্বস্বান্ত করবেন। বিজেপির থেকে টাকা নেবেন আর অসীমা পাত্রকে ভোট দেবেন। হাততালি আর গর্জনে তাঁর প্রতিটি কথার উত্তর দিচ্ছিল উপস্থিত জনতা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ