Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির জাতীয় সম্পাদক পদে আলিপুরদুয়ারের এমপি মনোজ

দলের সর্বভারতীয় সাংগঠনিক স্তরে এমপি মনোজ টিগ্গার বড়োসড়ো উত্থান ঘটায় আলিপুরদুয়ার জেলা বিজেপিতে খুশির হাওয়া বইছে।

বিজেপির জাতীয় সম্পাদক পদে আলিপুরদুয়ারের এমপি মনোজ
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দলের সর্বভারতীয় সাংগঠনিক স্তরে এমপি মনোজ টিগ্গার বড়োসড়ো উত্থান ঘটায় আলিপুরদুয়ার জেলা বিজেপিতে খুশির হাওয়া বইছে। দিল্লি থেকে ফিরলেই সাংসদ মনোজ টিগ্গাকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। মনোজ টিগ্গাকে দলের জাতীয় সম্পাদক করা হয়েছে।

Advertisement

এদিকে, মনোজের এই সাফল্যে সোমবার জেলা বিজেপি কর্মীরা মিষ্টিমুখ ও আবির খেলার প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু, এদিনই সকালে তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আলিপুরদুয়ারের তিন ও ধূপগুড়ির একজনের মৃত্যুর কারণে বিজেপির তরফে সেই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। 
উল্লেখ্য, সোমবার বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক স্তরে অনেক পরিবর্তন করা হয়। তাতে এমপি মনোজ টিগ্গাকে দলের জাতীয় সম্পাদক পদে আনা হয়েছে। এত গুরুত্বপূর্ণ পদ পেয়ে এমপি মনোজ টিগ্গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি চা বাগানের ছেলে। আমি সর্বাগ্রে চা বাগানের উন্নয়নকেই গুরুত্ব দেব। কারণ চা বাগানের উন্নয়ন হলে উত্তরবঙ্গের চা বলয়ে দলেরই শ্রীবৃদ্ধি ঘটবে। দল যে দায়িত্ব দিয়েছে তা সাধ্যমতো পালনের চেষ্টা করব। 
বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস বলেন, এটাই বিজেপি। চা বাগানের ছেলে মনোজবাবু আমাদের দলের সম্পদ। দলের জাতীয় সম্পাদক পদ পাওয়ার জন্য মনোজবাবুকে ধন্যবাদ। এমপি শহরে ফিরলেই দলের জেলা কমিটির তরফে সংবর্ধনা দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ