Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দুর্ঘটনার কবলে আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের গাড়ি

দুর্ঘটনার কবলে আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের গাড়ি
  • ১৪ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

গাড়ি দুর্ঘটনার কবলে আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায়। শনিবার বিকালে কলচিনির পোড়োবস্তি এলাকায় ৩১-সি জাতীয় সড়কে তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সজোরে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মানিকবাবু ও তাঁর গাড়ির চালক। নিমতি ফাঁড়ির পুলিস দু'জনকেই উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিসের সঙ্গেই হাসপাতালে আছেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবও।  সভাধিপতি জানান, দু'জনেই গুরুতর জখম। খাদ্য কর্মাধ্যক্ষ মানিকবাবু কথা বলার অবস্হায় নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ