Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিশেষ দিনে আলিয়ার সফর

ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে বিশেষ দিন উদযাপন। আলিয়া ভাটের বৈশিষ্ট্য এটাই। এভাবেই কাজ করতে পছন্দও করেন নায়িকা। আজ, রবিবার তাঁর জন্মদিন। স্পেশাল এই দিনটা স্বামী রণবীর কাপুর, মেয়ে রাহার সঙ্গে কাটাতে চান অভিনেত্রী

বিশেষ দিনে আলিয়ার সফর
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে বিশেষ দিন উদযাপন। আলিয়া ভাটের বৈশিষ্ট্য এটাই। এভাবেই কাজ করতে পছন্দও করেন নায়িকা। আজ, রবিবার তাঁর জন্মদিন। স্পেশাল এই দিনটা স্বামী রণবীর কাপুর, মেয়ে রাহার সঙ্গে কাটাতে চান অভিনেত্রী। তাই বেড়াতে বেরিয়ে পড়েছেন আলিয়া। পশ্চিম এশিয়া উত্তপ্ত। তাই এবার আর দুবাইতে নয়। সপরিবারে হংকং গিয়েছেন আলিয়া। সদ্য তাঁদের বেড়ানোর ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে। অনুরাগীরা মনে করছেন, বিদেশের মাটিতে জন্মদিন উদযাপন করতে চান অভিনেত্রী। উদযাপন শেষে ফের কাজে ফিরবেন আলিয়া। রণবীর ও ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিং চলছে পুরোদমে। তার মাঝেই ফাঁক পেয়ে হংকং ভ্রমণে গিয়েছেন তিনি। তা সেরে ফের ফ্লোরে ফিরতে হবে আলিয়াকে। এছাড়াও প্রযোজনার কাজ রয়েছে আলিয়ার হাতে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ছবির কথাবার্তা চলছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ