Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আলিয়ার বদল

২০২২-এ মা হয়েছেন আলিয়া ভাট। তাঁর ও রণবীর কাপুরের একরত্তি কন্যা রাহা কাপুর এখন দম্পতির প্রায়োরিটি। রাহা জীবনে আসার পর একেবারে বদলে গিয়েছেন নায়িকা।

আলিয়ার বদল
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

২০২২-এ মা হয়েছেন আলিয়া ভাট। তাঁর ও রণবীর কাপুরের একরত্তি কন্যা রাহা কাপুর এখন দম্পতির প্রায়োরিটি। রাহা জীবনে আসার পর একেবারে বদলে গিয়েছেন নায়িকা। সদ্য কান চলচ্চিত্র উৎসবে তাঁর কাছে মাতৃত্বের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। আলিয়া বলেন, ‘আমার মনে হয় আমি আগের মানুষটা আর নেই। মা হওয়ার আগে একরকম ভাবে চিন্তা করতাম। আর এখন অন্যভাবে চিন্তা করি। নিজের মধ্যে এই বদলটা প্রথম লক্ষ করেছিলাম।’ আলিয়া মনে করেন, মা হওয়ার পর অন্য কারও দুঃখ, চোখের জল দেখলে তাঁর মনে পড়ে মেয়ের কথা। রাহার দৃষ্টিভঙ্গি থেকে এখন পৃথিবীকে দেখার চেষ্টা করেন তিনি। কাজের প্রয়োজনে নানা জায়গায় যেতে হয় তাঁকে। কিন্তু কোনও পরিস্থিতিতেই নিজেকে একা মনে করেন না। ‘রাহাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যেতে পারি না। কিন্তু ও আমার মনে থাকে’, বলেন আলিয়া। এছাড়াও ঐশ্বর্যা রাই বচ্চনের প্রশংসা করেছেন তিনি। ছোট থেকে কানের মঞ্চে ঐশ্বর্যাকে দেখে বড় হয়েছেন, আজ তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করে গর্বিত আলিয়া। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ