Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিনে আলিয়ার ঘোষণা

শিশুদের জন্য কাজ করতে পছন্দ করেন অভিনেত্রী আলিয়া ভাট। রবিবার, জন্মদিনে খুদেদের জন্য নতুন ঘোষণা করলেন নায়িকা

জন্মদিনে  আলিয়ার ঘোষণা
  • ১৬ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

 শিশুদের জন্য কাজ করতে পছন্দ করেন অভিনেত্রী আলিয়া ভাট। রবিবার, জন্মদিনে খুদেদের জন্য নতুন ঘোষণা করলেন নায়িকা। জানালেন নতুন প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন তিনি। এটি সম্পূর্ণ শিশুদের জন্যই। ইতিমধ্যে এই সংস্থার তিনটি কাজ নির্ধারিত হয়েছে। রবিবার ছিল আলিয়ার ৩৩তম জন্মদিন। আর এদিনই নতুন প্রযোজনা সংস্থার কথা ঘোষণা করে চমক দেন নায়িকা। ‘ইটারনাল সানসাইন’ নামে একটি প্রোডাকশন হাউজ রয়েছে তাঁর। নতুন ‘ইটারনাল কিডস’ আগের প্রযোজনা সংস্থার অধীনেই কাজ করবে বলে জানা গিয়েছে। আলিয়ার কথায়, ‘শিশুদের জন্য নতুন গল্প, কনটেন্ট তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।’ আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের তৈরি গল্প, চরিত্রদের থেকে অনুপ্রাণিত হবে আসন্ন তিনটি ছবি। উল্লেখ্য, জন্মদিন উপলক্ষ্যে হংকং বেড়াতে গিয়েছেন আলিয়া। সঙ্গে রয়েছেন স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহা। তাঁকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। মূলত মেয়ের কথা মাথায় রেখেই শিশুদের জন্য নতুন প্রযোজনা সংস্থা খোলার পরিকল্পনা করেছিলেন আলিয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ