Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আলিয়ার ‘আলফা’ মুক্তি পিছল

আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ ছবির মুক্তি পিছিয়ে গেল। এপ্রিলের পরিবর্তে এ বছর জুলাইতে মুক্তি পাবে ছবিটি। সোমবার অভিনেত্রী জানিয়েছেন, ‘আলফা’ মুক্তি পাচ্ছে জুলাই মাসের ১০ তারিখ

আলিয়ার  ‘আলফা’  মুক্তি  পিছল
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ ছবির মুক্তি পিছিয়ে গেল। এপ্রিলের পরিবর্তে এ বছর জুলাইতে মুক্তি পাবে ছবিটি। সোমবার অভিনেত্রী জানিয়েছেন, ‘আলফা’ মুক্তি পাচ্ছে জুলাই মাসের ১০ তারিখ। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি উপলক্ষ্যে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে ছিল। প্রথমে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। তা পরে পিছিয়ে যায়। ঘোষিত হয় এপ্রিলে মুক্তির কথা। তবে আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। তার কিছুদিন পরেই এপ্রিলে প্রেক্ষাগৃহে আসছে সলমন খান অভিনীত ‘ব্যাটল অব গলওয়ান’। মনে করা হচ্ছে, এই দুই বিগ বাজেট ছবির সঙ্গে লড়াইয়ে নামতে চায়নি ‘আলফা’। সে কারণেই পিছনো হল মুক্তি। সদ্য দক্ষিণী তারকা যশ অভিনীত ‘টক্সিক: দ্য ফেয়ারি টেল’ ছবির মুক্তিও পিছনো হয়েছে। মার্চের পরিবর্তে সেই ছবিটি মুক্তি পাবে আগামী জুন মাসে। ফলে সবদিক থেকেই নিরাপদ আলিয়া অভিনীত ছবির ভবিষ্যৎ। আলিয়া ছাড়াও সেখানে অভিনয় করছেন শর্বরী, অনীল কাপুর, ববি দেওল। ছবির প্রথম ঝলক শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ