Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিতর্কিত অনুষ্ঠানে আলিয়া, শর্বরী

অভিভাবকদের নিয়ে আপত্তিকর মন্তব্য। গত বছর বিতর্কে জড়িয়েছিল সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’।

বিতর্কিত অনুষ্ঠানে আলিয়া, শর্বরী
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিভাবকদের নিয়ে আপত্তিকর মন্তব্য। গত বছর বিতর্কে জড়িয়েছিল সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’। বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় জড়িয়েছিল এই অনুষ্ঠান। শোনা যাচ্ছে, এবার এই অনুষ্ঠানে আসবেন অভিনেত্রী আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের প্রথম মহিলাকেন্দ্রিক স্পাই ছবি ‘আলফা’র প্রমোশনের জন্য এই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই অভিনেত্রী। সম্প্রতি তার জন্য শ্যুটিংও সেরেছেন নায়িকারা। আগামী জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলিয়া ও শর্বরী অভিনীত এই ছবি। ইতিমধ্যে প্রমোশন শুরু করেছেন তাঁরা। শোনা যাচ্ছে, শীঘ্রই সময় রায়না সঞ্চালিত ওই অনলাইন অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। বিতর্ক পেরিয়ে এবার কোন পথে হাঁটে এই অনুষ্ঠান, তার দিকে নজর থাকবে অনুরাগীদের।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ