Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভৌতিক ছবিতে আলিয়া

‘তুম্বাদ’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করছেন আলিয়া ভাট। এ খবর নির্মাতাদের তরফে আগেই জানানো হয়েছিল। জানা গিয়েছে ‘তুম্বাদ ২’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে কাজ করবেন নায়িকা।

ভৌতিক ছবিতে আলিয়া
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘তুম্বাদ’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করছেন আলিয়া ভাট। এ খবর নির্মাতাদের তরফে আগেই জানানো হয়েছিল। জানা গিয়েছে ‘তুম্বাদ ২’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে কাজ করবেন নায়িকা। সূত্রের খবর, আলিয়ার ক্যামিও চরিত্র নিয়েই এগবে ‘তুম্বাদ ৩’ ছবিটি। অর্থাৎ সেই ছবিতে মুখ্য চরিত্রে কাজ করবেন আলিয়া। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজর কেড়েছেন আলিয়া। রেড কার্পেটে অভিনেত্রীর সাজ নিয়ে চর্চা হয়েছে। এই আবহে তাঁর নতুন কাজের খবর সামনে আসায় খুশি অনুরাগীরা। ইতিমধ্যে ‘তুম্বাদ ২’ ছবির শ্যুটিং সেরেছেন নায়িকা। চলতি বছরের শেষে ‘তুম্বাদ ৩’-এর জন্য শ্যুট শুরু করতে পারেন আলিয়া। এখন অবশ্য তিনি ব্যস্ত সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। এছাড়াও হাতে রয়েছে ‘আলফা’ও। শীঘ্রই ছবিটি মুক্তি পাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ