• ভুয়ো খবরের রমরমা চারিদিকে। তেমনই নানা খবরে বিব্রত হতে হয় তারকাদেরও। কোনো ছবি নিয়ে কথাবার্তা না হলেও সেই ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় তাঁদের নাম। ঠিক যেমন আলিয়া ভাটের নাম সদ্য জুড়ে দেওয়া হয়েছিল জুনিয়র এনটিআরের ‘ড্রাগন’ ছবির সঙ্গে। জল্পনা ছড়িয়েছিল, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকতে পারেন আলিয়া। পাশাপাশি তাঁর সঙ্গে নাকি থাকবেন অভিনেতা শাহিদ কাপুরও। যদিও এই খবর সম্পূর্ণ ভুয়ো। সদ্য নির্মাতাদের তরফে সে বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। আলিয়া বর্তমানে ব্যস্ত তাঁর পরের ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। সদ্য সেই ছবির শ্যুটিং শেষ করলেন নায়িকা। এছাড়াও ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবির শ্যুটিংও শুরু করতে চলেছেন তিনি।



