Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের রোমান্টিক অবতারে আলি

তাঁকে রোমান্টিক অবতারে পর্দায় দেখতে পছন্দ করেন দর্শক। তিনি অর্থাৎ অভিনেতা আলি ফজল। শোনা যাচ্ছে, ফের একজন প্রেমিকের চরিত্রে দেখা যাবে নায়ককে

ফের রোমান্টিক অবতারে আলি
  • ১০ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

তাঁকে রোমান্টিক অবতারে পর্দায় দেখতে পছন্দ করেন দর্শক। তিনি অর্থাৎ অভিনেতা আলি ফজল। শোনা যাচ্ছে, ফের একজন প্রেমিকের চরিত্রে দেখা যাবে নায়ককে। তৈরি হচ্ছে ‘লাস্ট স্টোরিজ ৩’। সেখানে পরিচালক শকুন বাত্রার গল্পে এক প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন আলি। ‘মির্জাপুর’ সিরিজে গুড্ডু ভাইয়ার চরিত্রে তাঁর অভিনয় দেখলে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। তবে এই চরিত্র সম্পূর্ণ ভিন্নধর্মী। ইতিমধ্যে শুরু হয়েছে শ্যুটিং। আলির কথায়, ‘দীর্ঘদিন ধরে এমন একটি চরিত্রের খোঁজ করছিলাম, যেটি ইমোশনালি আমাকে কানেক্ট করবে। শকুনের প্রস্তাবিত চরিত্রটি তেমনই।’ এ বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘লাস্ট স্টোরিজ ৩’। এবার বিভিন্ন গল্পে দেখা যাবে অদিতি রাও হায়দারি, রাধিকা আপ্তের মতো শিল্পীদের অভিনয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ