Bartaman Logo
২৪ জুন, ২০২৬

বারাণসীর গঙ্গাবক্ষে বিজেপি কাউন্সিলারের নৌকায় মদ ও মাংসের আসর! গ্রেপ্তার পাঁচ

বারাণসীর গঙ্গায় বিজেপি কাউন্সিলারের নৌকায় মদ ও মাংসের আসর বসানোর অভিযোগে গ্রেপ্তার পাঁচ। এই ঘটনায় বিজেপির অস্বস্তি। বিস্তারিত পড়ুন।

বারাণসীর গঙ্গাবক্ষে বিজেপি কাউন্সিলারের নৌকায় মদ ও মাংসের আসর! গ্রেপ্তার পাঁচ
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বারাণসী: বারাণসী পুর এলাকার মধ্যে মাংস ও মাছ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রস্তাব পাশ করেছেন বিজেপির মেয়র। আগামী কয়েক মাসের মধ্যেই তা কার্যকর করা হবে। এর মধ্যেই গঙ্গায় ভাসমান এক নৌকায় মুরগির মাংস রান্না ও মদের আসর বসানোর অভিযোগ।  ঘটনায় নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের এক কাউন্সিলারের। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের  ঘটনার ভিডিয়ো সামনে আসার পর অস্বস্তিতে পড়ে উত্তরপ্রদেশের শাসক দল বিজেপি। নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তার করা হয় পাঁচ অভিযুক্তকে।  বাজেয়াপ্ত করা হয় নৌকাটিও। উল্লেখ্য, এর আগে রমজান মাসে বারাণসীর পঞ্চগঙ্গা ঘাটের কাছে একটি নৌকায় কয়েকজন মুসলিম যুবক বিরিয়ানি ভোজের আয়োজন করেছিল। এই ঘটনায় হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে। এমন দাবিতে স্থানীয় এক বিজেপি নেতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল।

Advertisement

সূত্রের খবর, গত সোমবার ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি সামনে আসে। সেখানে দাবি করা হয়, অগস্ত্যকুন্ডা এলাকার বিজেপি কাউন্সিলর সত্যনারায়ণ সাহানি ওরফে তান্নার নৌকায় মাংস রান্নার পাশাপাশি মদের আসরও বসেছিল। তান্না বর্তমানে বিজেপির শ্যামাপ্রসাদ মুখার্জি মণ্ডলের সহ-সভাপতি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন দীপক কুমার, অজয় সাহানি, অরুণকুমার সাহানি, অনুরাগ নিষাদ ও রাহুল সাহানি। ধৃতদের বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে।
এই প্রসঙ্গে দশাশ্বমেধ থানার এসিপি অতুল অঞ্জন ত্রিপাঠি জানিয়েছেন, ভিডিয়োটি সম্ভবত পুরানো। ওই ভিডিয়োতে যে পাঁচজনকে দেখা গিয়েছে। তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। নৌকাটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বিজেপি কাউন্সিলরের বিষয়ে জানতে চাওয়া হলে এসিপি জানান, ভিডিয়োতে তাঁকে দেখা যায়নি। নৌকাটি সম্ভবত তাঁর বা তাঁর পরিবারের কোনো সদস্যের।

Advertisement
সম্পর্কিত সংবাদ