Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

নারায়ণা হেলথ-এ চালু হল অ্যালকাটি ক্লিনিক

ফুসফুসের পূর্ণাঙ্গ চিকিৎসাকে আরও শক্তিশালী করতে নারায়ণা হেলথ কলকাতা আনুষ্ঠানিকভাবে চালু করল অ্যালকাটি (অ্যাডভান্সড লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ) ক্লিনিক— যা তিনটি ইউনিটে কার্যকর হবে।

নারায়ণা হেলথ-এ চালু হল অ্যালকাটি ক্লিনিক
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফুসফুসের পূর্ণাঙ্গ চিকিৎসাকে আরও শক্তিশালী করতে নারায়ণা হেলথ কলকাতা আনুষ্ঠানিকভাবে চালু করল অ্যালকাটি (অ্যাডভান্সড লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ) ক্লিনিক— যা তিনটি ইউনিটে কার্যকর হবে।  ফুসফুস ও রক্তনালীর জটিল রোগের চিকিৎসার জন্য নারায়ণা আর এন টেগোর হাসপাতাল (মুকুন্দপুর), নারায়ণা হাসপাতাল (হাওড়া), নারায়ণা হাসপাতাল (বারাসত) এ শুরু হল এই পরিষেবা। এতে থোরাসিস সার্জারি, ভাস্কুলার সার্জারি, পালমোনোলজি, ফিজিওথেরাপি ও রিহ্যাব একত্রে যুক্ত হয়ে রোগীদের এক জায়গায় সম্পূর্ণ মূল্যায়ন ও চিকিৎসার সুযোগ দেবে। লঞ্চ উপলক্ষে তিনটি ক্লিনিকেই পরামর্শ বিনামূল্যে রাখা হয়েছে। সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্ধোধনে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ অমিতাভ চক্রবর্তী, ডাঃ মনুজেশ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘রোবোটিক ও মিনিমালি ইনভেসিভ সার্জারির দ্বারা ফুসফুস ক্যান্সার, মিডিয়াস্টাইনাল টিউমার, এয়ারওয়ে স্টেনোসিস, অ্যাওয়ার্টিক অ্যানিউরিজম সহ নানা জটিল রোগের সফল চিকিৎসা হয়েছে।’

Advertisement

সঞ্জয় চক্রবর্তী    

সম্পর্কিত সংবাদ