সিনসিনাটি: কবজির চোটে কাবু কার্লোস আলকারাজ। গত এপ্রিলে বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিল। আশা ছিল, সুস্থ হয়ে সিনসিনাটি ওপেনে নামবেন। কিন্তু এখনও ফিট হতে পারেননি বিশ্বের দু’নম্বর টেনিস তারকা। অগত্যা সিনসিনাটি ওপেন থেকেও নাম তুলে নিতে বাধ্য হলেন স্প্যানিশ টেনিস তারকা। আসলে ইউএস ওপেনের প্রস্তুতি মঞ্চ হিসাবে এই প্রতিযোগিতাকে অনেকেই কাজে লাগাতে চাইছেন। সেক্ষেত্রে আলকারাজ কিছুটা পিছিয়ে পড়লেন।



