Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দাপটে চতুর্থ রাউন্ডে আলকারাজ

চার মাস কোর্টে নামেননি, বোঝাই গেল না! ইউএস ওপেনে রীতিমতো ঝাঁঝালো মেজাজে এগিয়ে চলেছেন কার্লোস আলকারাজ।

দাপটে চতুর্থ রাউন্ডে আলকারাজ
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: চার মাস কোর্টে নামেননি, বোঝাই গেল না! ইউএস ওপেনে রীতিমতো ঝাঁঝালো মেজাজে এগিয়ে চলেছেন কার্লোস আলকারাজ। পুরুষদের সিঙ্গলসে হেলায় চতুর্থ রাউন্ডে পৌঁছালেন দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা। শুক্রবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিনি ৬-৩, ৬-৪, ৬-১ স্ট্রেট সেটে উড়িয়ে দেন চীনের উইউ ইবিংকে।

Advertisement

ডান কবজির চোটের কারণে এপ্রিল থেকে খেলার বাইরে থাকতে হয়েছিল আলকারাজকে। তারপর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামেই প্রথমবার নেমেছেন। আর তাতে রীতিমতো দাপট দেখাচ্ছেন ৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। নিজের ফর্ম সম্পর্কে ২৩ বছর বয়সি তারকা বলেছেন, ‘প্রতি ম্যাচে যে দ্রুততার সঙ্গে ছন্দে ফিরছি, তাতে নিজেই অবাক। সেরাটা উজাড় করে দিতে পেরে খুব খুশি। তবে আগামী দিনে প্রচুর প্রতিযোগিতায় খেলার ইচ্ছা নেই। মাঝে মধ্যে বিশ্রাম নেওয়া যে কত দরকার, তা অনুভব করেছি। এতে বড়ো আসরের জন্য ভালো ভাবে তৈরি হওয়া যায়। মানসিকভাবেও তরতাজা থাকা সম্ভব।’ গত বছর মোট ৮০টি ম্যাচ খেলেছিলেন আলকারাজ। এবছর চোট পাওয়ার আগে পর্যন্ত তাঁর ম্যাচের সংখ্যা ছিল ২৫। টেনিস মরশুম যেভাবে দীর্ঘ হচ্ছে, টুর্নামেন্টের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে উদ্বেগ লুকাচ্ছেন না তিনি। 
পুরুষদের সিঙ্গলসে আলকারাজের সঙ্গেই চতুর্থ রাউন্ডে উঠেছেন ফ্রান্সেস টিয়াফো, স্টেফানোস সিসিপাস। মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে উঠেছেন ষষ্ঠ বাছাই লিন্ডা নোসকোভা। তবে সপ্তম বাছাই ক্যারোলিনা মুচোভা ও নবম বাছাই এলিনা ভিতোলিনা বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ডে।
এদিকে, প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারলেন না ভেনাস ও সেরেনা উইলিয়ামস। মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে প্রায় ৩ ঘণ্টা লড়াই করেও জিততে পারলেন না তাঁরা। উইলিয়ামস বোনেরা ৩-৬, ৭-৬ (৮-৬), ৭-১০ ব্যবধানে বশ মানেন মায়া জয়েন্ট-হাও চিং চ্যান জুটির কাছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ