Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬

খাবারের মান ঠিক না হলেই বাজবে অ্যালার্ম, এবার আধুনিক প্রযুক্তি আনছে রেল

খাবার তৈরিতে সঠিক গুণমান না থাকলেই বাজবে অ্যালার্ম। রেলওয়ে স্টেশনের বেস কিচেন অথবা ট্রেনের প্যান্ট্রি কারে চলবে সর্বক্ষণের নজরদারি।

খাবারের মান ঠিক না হলেই বাজবে অ্যালার্ম, এবার আধুনিক প্রযুক্তি আনছে রেল
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খাবার তৈরিতে সঠিক গুণমান না থাকলেই বাজবে অ্যালার্ম। রেলওয়ে স্টেশনের বেস কিচেন অথবা ট্রেনের প্যান্ট্রি কারে চলবে সর্বক্ষণের নজরদারি। এই লক্ষ্যে বেস কিচেন এবং প্যান্ট্রি কারের সিসিটিভি ক্যামেরায় যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক প্রযুক্তি। এআই প্রযুক্তি যুক্ত সেইসব সিসিটিভি ক্যামেরায় থাকবে ‘স্মার্ট ডিটেকশন’ সিস্টেম। ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে সেই ‘সিস্টেম’ই তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করবে। তাতে যদি কোনো গোলযোগ ধরা পড়ে, তাহলে মুহূর্তেই সতর্ক করে দেবে প্রযুক্তি। 

Advertisement

জানা যাচ্ছে, এসংক্রান্ত ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে ইতিমধ্যেই পূর্ব মধ্য রেলে শুরু হয়েছে। তাতে যথেষ্ট সাড়াও মিলেছে। রেলের পরিকাঠামোগত মানোন্নয়ন যাই হোক না কেন, ট্রেনের খাবার নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এমনকি যে ট্রেনকে নিয়ে এখন সবথেকে বেশি প্রচার করছে মোদি সরকার, সেই বন্দে ভারত এক্সপ্রেসের খাবার নিয়েও গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে রেল যাত্রীদের একটি বড়ো অংশের। 
ট্রেনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া কিংবা পচা, দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ, অথবা ট্রেনের খাবারে পোকামাকড়ের উপস্থিতির মতো অভিযোগ নিয়মিতভাবে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোলেন সাধারণ যাত্রীরা। তা নিয়ে ট্রেনের অন-বোর্ড রেল কর্মীদের সঙ্গে কখনো কখনো বচসাতেও জড়িয়ে পড়েন রেল যাত্রীদের কেউ কেউ। সবমিলিয়ে অনেক সময়ই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন প্রেক্ষাপটে রেলমন্ত্রক মনে করছে, পুরোদমে উৎসবের মরশুম শুরুর আগেই এব্যাপারে পদক্ষেপ করা জরুরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ