রিয়াধ: দেড় বছরে সাত ম্যাচে মাত্র একটি গোল! এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় আল হিলালে নেইমারের সময়টা কেমন কেটেছে! কেরিয়ারে এই অধ্যায় নিশ্চিতভাবে ভুলতে চাইবেন ব্রাজিলিয়ান তারকা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্নের কথাও জানিয়ে দিল সৌদি আরবের ক্লাবটি। আল হিলালের পোস্ট, ‘দু’পক্ষের সমঝোতায় সম্পর্ক ছিন্ন হয়েছে। ব্রাজিলের সর্বাধিক গোলদাতা নেইমারকে আগামীর জন্য শুভেচ্ছা রইল।’
Advertisement
২০২৩ সালে পিএসজি থেকে ৮৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে কিছুদিন পরেই জাতীয় দলের হয়ে খেলতে নেমে হাঁটুতে গুরুতর চোট পান তিনি। এক বছরেরও বেশি সময় তাঁকে থাকতে হয় মাঠের বাইরে। গত অক্টোবরে প্রত্যাবর্তনের পর ফের চোট পান নেইমার। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে আল হিলালের জার্সিতে মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন তিনি।
এদিকে, ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর পুরনো ক্লাব স্যান্টোসে ফিরতে চলেছেন নেইমার। তারকা উইঙ্গারও সম্প্রতি এক সাক্ষাত্কারে ব্রাজিলের ক্লাবে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। এমএলএসের একাধিক ক্লাবও নেইমারকে পেতে আগ্রহী। তাছাড়া আমেরিকায় তাঁর বন্ধু লায়োনেল মেসিও খেলেন। শেষ পর্যন্ত নেইমারের ঠিকানা কী হয়, সেটাই দেখার।