Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আল হিলালকে বিদায় জানালেন নেইমার, কোথায় যাচ্ছেন তারকা ফুটবলার?

আল হিলালকে বিদায় জানালেন নেইমার, কোথায় যাচ্ছেন তারকা ফুটবলার?
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কলকাতা, ২৮ জানুয়ারি:  জল্পনা ছিলই। অবশেষে তাতে সিলমোহর পড়ল। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন ব্রাজিলিয়ন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ২০১৭-১৮ মরশুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর ২০২৩ সালের আগস্ট মাসে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-র বিনিময়ে তিনি আল হিলালে যোগ দেন। কিন্তু সৌদির এই ক্লাবে নেইমারের সফর সুখকর হয়নি। চোটের কারণে অধিকাংশ ম্যাচই তিনি খেলতে পারেননি। ফলে ক্লাব কতৃপক্ষের সঙ্গে ক্রমেই তাঁর দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল। গতকাল, সোমবার দু’পক্ষের যৌথ সম্মতিতেই চুক্তি শেষ হয়েছে বলে খবর। এখন প্রশ্ন হল কোথায় যাচ্ছেন ৩২ বছর বয়সি তারকা ফুটবলার? শোনা যাচ্ছে, নেইমার তাঁর পুরনো ছোটবেলাকার ক্লাব সান্তোসেই নাকি ফিরছেন এবং তা চূড়ান্তও হয়ে গিয়েছে।         
Advertisement
আল হিলাল একটি বিবৃতিতে জানিয়েছে, “আল হিলালের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা নেইমারকে কৃতজ্ঞতা জানাই। তিনি ক্লাবকে যা দিয়েছেন তার জন্য তাঁকে ধন্যবাদ। আগামী দিনে আমরা নেইমারের সাফল্য কামনা করি।”
Advertisement
সম্পর্কিত সংবাদ