Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

আকাশপথে রোগী আনবে ডিসান হাসপাতাল

অ্যম্বুল্যান্স নয়, সরাসরি হেলিকপ্টার! রোগী পরিষেবার ক্ষেত্রে চমকপ্রদ এই ভাবনাকে বাস্তবে রূপায়িত করল কলকাতার ডিসান হাসপাতাল! ভারতের প্রথম হাসপাতাল হিসেবে ছাদের উপর হেলিপ্যাড স্থাপনের গৌরব অর্জন করল তারা।

আকাশপথে রোগী আনবে ডিসান হাসপাতাল
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অ্যম্বুল্যান্স নয়, সরাসরি হেলিকপ্টার! রোগী পরিষেবার ক্ষেত্রে চমকপ্রদ এই ভাবনাকে বাস্তবে রূপায়িত করল কলকাতার ডিসান হাসপাতাল! ভারতের প্রথম হাসপাতাল হিসেবে ছাদের উপর হেলিপ্যাড স্থাপনের গৌরব অর্জন করল তারা। রাস্তার যানজট এড়িয়ে ভিন রাজ্য থেকে বা অনেক দূর থেকে যদি রোগী হাসপাতালে আসতে চান, সেক্ষেত্রে হেলিকপ্টার পরিষেবার সুবিধা মিলবে। থাকবেন চিকিৎসকও। কীভাবে বুক করবেন কপ্টার? ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত জানান, ‘হাসপাতালের নম্বরে ফোন করে রোগীর অবস্থান ও অবস্থা জানালে হেলিকপ্টারে রোগীকে নিয়ে আসা হবে।’
Advertisement
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়
Advertisement
সম্পর্কিত সংবাদ